চিকিৎসা বিজ্ঞানে মহানবি (সা.)

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৪, ২০২২ | ২:১৯
Link Copied Successfully!

স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ সম্পর্কে নবিজি (সা.) যে যুগান্তকারী উপদেশ রেখে গেছেন তা সত্যি বিস্ময়কর। রোগ প্রতিরোধ সম্পর্কে সতর্কতা, খাদ্যদ্রব্য গ্রহণে সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকারিতা ইত্যাদি বিষয়ে তার গুরুত্বপূর্ণ উপদেশ আধুনিক চিকিৎসা বিজ্ঞানও অস্বীকার করতে পারেনি। নিচে তার কটি উদ্ধৃতি লিপিবদ্ধ করা হলো:-

মহানবি (সা.) উপদেশ দিয়েছেন, কোথাও মহামারি বা কোনো সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়লে সেখান থেকে বের না হতে এবং সে স্থানে অনুপ্রবেশ না করতে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে করোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষার জন্য ‘লকডাউন’ সম্পর্কিত বিধিনিষেধ তার সঙ্গে সংগতিপূর্ণ নয় কি?

মুসলমানদের অজুর মাধ্যমে শরীরকে পাকপবিত্র করে ইবাদত বন্দেগি করতে হয়। অজুর শুরুতে প্রথমে হাত উত্তমরূপে ধৌত করতে হয়। তারপর মুখ বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে পানি দিয়ে ধৌত করা হয়। হাতের মাধ্যমে যে রোগ জীবাণু ছড়াতে পারে তাই হাতকে উত্তম রূপে ধৌত করার জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপদেশ কী অজুর হাত ধোয়ার সঙ্গে অসংগতিপূর্ণ? তা ছাড়া প্রতিদিন পাঁচওয়াক্ত নামাজে যে পরিমাণে শরীর নাড়াচাড়া হয় তা স্বাস্থ্যের জন্য কল্যাণকর নয় কি?

বিজ্ঞাপন

প্রস্রাব-পায়খানা থেকে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা বেশি। তাই এ ব্যাপারে সতর্কতা বাঞ্ছনীয়। মুসলমানরা পায়খানা ও প্রস্রাবের পর ইসলামের প্রাকযুগ থেকে যে ঢিলাকুলুফ ব্যবহার হয়ে আসছে তা বর্তমানে ওয়াশরুম বা শৌচাগারের টয়লেট পেপার ব্যবহার তার নতুন সংস্করণ নয় কি?
নির্দিষ্ট বা নিয়ন্ত্রিত যৌনাচার ইসলামে স্বীকৃত। অনিয়ন্ত্রিত বা অবাধ যৌনাচার, বহুগামিতা ইসলাম সমর্থন করে না। সিফিলিস, গণরিয়া ও এইডস ইত্যাদি ব্যাধি অবাধ যৌনচারের ফসল নয় কি?

স্বাস্থ্য সুরক্ষার জন্য অতিরিক্ত খাদ্য নয়, পরিমিত খাদ্য গ্রহণ করা উচিত। হালাল-হারাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা স্বাস্থ্য সুরক্ষার জন্য অপরিহার্য নয় কি?

মুখের ব্যাকটেরিয়া বা অন্যান্য সংক্রমণ প্রতিরোধে আধুনিক দাঁত ব্রাশ বা মাউথ ওয়াশের সঙ্গে ইসলামের প্রাকযুগ থেকে ব্যবহৃত মেসওয়াক কী অসংগতিপূর্ণ?

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E\N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন