
শাহরাস্তিতে বোগদাদের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
Link Copied Successfully!


চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার সংলগ্নে সড়ক দুর্টনায় একটি হারবাল ঔষধ কোম্পানির ডিলার মাওলানা আবু সাইদ (৪৫) নিহত হয়। বুধবার দুপুরে বোগদাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান।

নিহত মোটরসাইকেল আরোহী কচুয়া উপজেলার লক্ষীপুর হাফেজ সাহেব বাড়ীর বাসিন্দা।
স্থানীয় রহমান গাজী ও মঞ্জুর আহমেদ সেলিম জানান, মাওলানা আবু সাইদ (৪৫) হাজীগঞ্জ বাজারের একটি হারবাল ঔষধ কোম্পানির ডিলার হিসেবে কাজ করতো।
শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. শাহআলম সড়ক দুর্টনার বিষয়টি নিশ্চিত করেন।




























