পপুলার বিডিনিউজে দিনব্যাপী উপস্থাপনা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২২ | ৭:৫৭
Link Copied Successfully!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পপুলার বিডিনিউজ পরিবারের সকল কলাকৌশলদের নিয়ে একদিন ব্যাপী উপস্থাপনা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মশালা সন্ধ্যায় সমাপ্ত হয়।

সকালে পপুলার বিডিনিউজের প্রকাশক মেহেদী হাছান ফিরোজের সভাপতিত্ব ও এডিটর মনিরুজ্জামান বাবলুর পরিচালনায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন আলীগঞ্জ পিটিআই সুপারিনডেন্ট জয়নাল আবেদীন।

বিজ্ঞাপন

এরপর অনলাইন সাংবাদিকতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে ধারণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুজন আরিফ, সংবাদ লাইভ ও সংবাদের উৎসহের ধারণা দেন সময় টেলিভিশনের এসোসিয়েট সিনিয়র রিপোর্টার ফারুক আহম্মদ, ফিচার নিয়ে আলোচনা করেন কবি, অনুবাদক ও শিক্ষক মাইনুল ইসলাম মানিক, সংবাদ তৈরি ও বানান রীতি নিয়ে আলোচনা করেন কলামিস্ট ও সাংবাদিক, দৈনিক সংবাদ প্রতিদিনের অনলাইন ইনচার্জ জাকির মজুমদার, উপস্থাপনা ও উচ্চারণ বিষয় নিয়ে আলোচনা করেন ফোরাম ক্রিয়েশন প্রাঃ লিঃ এর উপস্থাপক ও ম্যানেজিং ডিরেক্টর মো. ইউনুস।

দিন ব্যাপী কর্মশালা শেষে মূল্যায়ন পরিক্ষা নেয় দৈনিক যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম।

কর্মশালা শেষে অনুষ্ঠানে পপুলার বিডিনিউজের সেরা প্রতিবেদনক ২০২১ হিসেবে নির্বাচিত করে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এবং সেরা ভয়েজ আটিষ্ট হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন নুরুন নাহার নিশি। এরপর কর্মশালায় অংশ গ্রহণ করা প্রত্যেকের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আরমান ও অহনা পাটোয়ারী। কবিতা আবৃত্তি করেন শ্রাবণী দাস। সমাপনী বক্তৃতা করেন পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শামছু মুন্সী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত