চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি, ৩ মুসল্লির লাশ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২২ | ২:৪৬
Link Copied Successfully!

বরিশালে গভীররাতে চরমোনাই মাহফিলগামী মুসল্লিদের একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ট্রলারে প্রায় ৩০ যাত্রী ছিল।

বুধবার দিবাগত রাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচরসংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা বুলবুল আকন জানান, ঢাকার দিক থেকে মাহফিলের উদ্দেশে মুসল্লি নিয়ে কাঠবডির ট্রলারটি চরমোনাইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রলারটি উল্টে গিয়ে প্রায় ৩০ মুসল্লি নদীতে ডুবে যান।

বিজ্ঞাপন

বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, রাত ১টার দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজন নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। ইতোমধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বরিশাল নৌ সদর থানার ওসি হাসনাত জামান বলেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশে যাচ্ছিলেন মুসল্লিরা। চরমোনাইয়ের কাছাকাছি পৌঁছলে রাতে ট্রলারটি ডুবে যায়। তবে কতজন যাত্রী নিয়ে ট্রলার ডুবেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত