
পাওনাদারের উপর দোকানির হামলা, আহত দুই

হাজীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা-লুটপাটের ঘটনায় দুইজন আহত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা উত্তর পাড়া প্রধানীয়া বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম(৩০) ও তার স্ত্রী রুমি বেগম(২২) কে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করে।
ঘটনাস্থলে গিয়ে জানাগেছে, ঘটনার দিন বিকালে সাইফুল ইসলামের বাবা শহীদুল ইসলাম নামাজ আদায় করতে গেলে একই বাড়ীর বাসিন্দা মানিক হোসেন দোকানের বাকি টাকা পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ করে হুমকি-ধামকি প্রদর্শন করে। একপর্যায়ে কথা কাটাকাটি জেরে ফটিক প্রধানীয়া, মানিক, গিয়াস উদ্দিন, হাসানাত, মোশাররফ হোসেন একত্রিত হয়ে সাইফুল ইসলাম ও তার স্ত্রী রুমি বেগমের উপর অতর্কিত হামলা ও বসতঘরে ভাঙ্গচুর চালায়।


ওই বাড়ীর প্রত্যর্ক্ষদোষী গৃহবধূ শাহনাজ জানান, ঘটনার সময় সাইফুল ইসলাম ও তার স্ত্রী রুমি বেগমকে বেধড়ক ভাবে মারধর করতে দেখে মারামারি ছুটাতে গেলে মানিক ও তার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে তার উপরও হামলা করে।
প্রত্যর্ক্ষদোষী ফখরুল ইসলাম তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিতভাবে এমন হামলার ঘটনা ঘটিয়ে বসতঘরে লুটতরাজ করে। এমন হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।
এ হামলার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল বলেন, দোকানের কিছু বকেয়া টাকার জন্য কথা কাটাকাটি হয়। পরে মোশাররফ হোসেনের ছেলেরা ঢাকা থেকে এসে এই অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলাকার কাউকেই মূল্যায়ন করে না। এমন নেক্কারজনক হামলার ঘটনায় প্রশাসনের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন স্থানীয়রা।
এদিকে অপরপক্ষের আবুল হাসানাতের স্ত্রী শামীমা বেগম জানান, সাইফুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে গেলে মারামারির ঘটনা ঘটে।
এই হামলার ঘটনা ভোক্তভুগী সাইফুল ইসলাম হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।



























