সৌদি আরবে নীরব ‘ভ্যালেন্টাইন ডে’

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২ | ১২:৫৪
Link Copied Successfully!

গত কয়েক দিন ধরেই সৌদি আরবের শপিংমলগুলো যেন ‘লাল সমুদ্র’। লাল রঙের পোশাক কেনার ধুম পড়েছে বিভিন্ন শহরের মার্কেটগুলোতে।

ভ্যালেন্টাইন ডে’র আগে সৌদি জনগণের এ কেনাকাটা ইঙ্গিত দিচ্ছে, তারা ভ্যালেন্টাইন ডে পালন করছে, কিন্তু মুখে তা প্রকাশ করছে না।

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেন ভেতরে-বাইরে অনেকটাই বদলে গেছে সৌদি আরবের সংস্কৃতি। ভ্যালেন্টাইন ডে বলে কোনো দিবসের ধর্মীয় স্বীকৃতি না থাকলেও দেশটির তরুণ বয়সিরা এ দিনটিকে ঘিরে উৎসাহী হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

আর এ কারণেই হয়তো ভালোবাসা দিবসকে উদযাপন করতে তারা লাল পোশাক কিনতে হুমড়ি খেয়ে পড়েছে শপিংমলগুলোতে। যদিও সময় বদলেছে অনেক।
সৌদি আরবে অনেকেই- যেখানে অর্ধেকেরও বেশি জনসংখ্যা ৩৫ বছরের কম বয়সি, তারা ভ্যালেন্টাইন ডে’কে গ্রহণ করেছে- এটা তারা বলুক আর না বলুক।

একজন ক্রেতা রিম আল-কাহতানি (২২) বলেন, ‘সৌদি সমাজ ধীরে ধীরে ভ্যালেন্টাইন ডে’কে গ্রহণ করতে শুরু করেছে। যদিও কেউ তা স্বীকার করছে না।

দেখা যাবে ভ্যালেন্টাইন ডে’র দিন ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে লোকে লোকারণ্য। এটা তারই নমুনা। ভবিষ্যতে এটি আরও বিকশিত হবে বলে আমার মনে হয়।’

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা