শিক্ষার্থীকে ‘একসঙ্গে চার ডোজ’ টিকা!

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২২ | ৫:১৬
Link Copied Successfully!

নেত্রকোনার মদনে এক শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে মদন উপজেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নার্সকে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে বলে দাবি ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনদের।

ভুক্তভোগী শিক্ষার্থী আদিবা বিনতে আজিজ (১৪) মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে পৌরসভার মাহমুদপুর গ্রামের আজিজুল হকের মেয়ে।

ওই শিক্ষার্থী ও তার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে মদন হাসপাতালে শিক্ষার্থীদের টিকা দান কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে দশটার দিকে শিক্ষার্থী আবিদা বিনতে আজিজ টিকা নিতে মদন হাসপাতালে প্রবেশ করেন। টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে শিক্ষার্থী আবিদা বিনতে আজিজকে পর পর ৪ ডোজ ভ্যাকসিন দিয়ে দেয়। পরে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি রাখা হয়। খবর পেয়ে শিক্ষার্থীর মা ও স্বজনরা হাসপাতালে আসার আগেই অভিযুক্ত নার্সকে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, আমার মেয়েকে পর পর ৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এতে আমার মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের চিকিৎসক রিফাত সাঈদকে জানাতে গেলে, তিনি আমার সঙ্গে উল্টো খারাপ আচরণ করেন। বর্তমানে মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা