প্রস্রাব আটকে গেলে করণীয়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২২ | ৭:২৮
Link Copied Successfully!

আকস্মিকভাবে প্রস্রাব আটকে যাওয়ার সমস্যা খুব অপরিচিত নয়। বয়স্কদের তো হয়েই থাকে, কমবয়সীদেরও হতে পারে। এটি বেশ যন্ত্রণাদায়ক ও নাজুক একটি পরিস্থিতি। এক সময় এতে প্রচণ্ড অস্বস্তির সৃষ্টি হয়। এমন সমস্যা হঠাৎ কেন হয়, আর হলে তা থেকে পরিত্রাণের উপায়ই বা কী, জেনে নেওয়া যাক।

কেন হয়

বয়সভেদে প্রস্রাব আটকে যাওয়ার কারণ ভিন্ন। ০-২ বছর বয়স পর্যন্ত সাধারণত জন্মগত ত্রুটির কারণে এমন সমস্যা হয়ে থাকে। ৩ বছর বয়স থেকে বয়োসন্ধিকাল পর্যন্ত মূত্রতন্ত্রে জীবাণুর সংক্রমণ, কোষ্ঠকাঠিন্য কিংবা মূত্রথলি বা প্রস্রাবের রাস্তায় পাথর হওয়ার কারণে এ রকম হতে পারে। প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তার স্ট্রিকচার (কোনো কারণে প্রস্রাবের রাস্তা সরু হয়ে আসা বা বাধা) কিংবা মূত্রথলির ভালবের মাংসপেশির অকার্যকারিতা এমন সমস্যার কারণ। প্রাপ্তবয়স্ক নারীদের প্রস্রাবে সংক্রমণ, মূত্রথলি বা প্রস্রাবের রাস্তায় পাথর, টিউমার, স্ট্রিকচার বা বাধা, স্নায়ুজনিত সমস্যা ইত্যাদি কারণে এমন হতে পারে।

বিজ্ঞাপন

কী করবেন

● প্রাথমিকভাবে বাড়িতে ব্যথানাশক বড়ি খেয়ে পানির ট্যাপ ছেড়ে শৌচাগারে বসে থাকা, তলপেটে ও ঊরুতে পানি ঢালা ইত্যাদি করে দেখতে পারেন।

● এই উপায়ে প্রস্রাব না হলে, অতিসত্বর চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

বিজ্ঞাপন

চিকিৎসা না নিলে কী হতে পারে

● এটি একটি জরুরি অবস্থা। তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া হলে রোগীর অস্বস্তি ও ব্যথা বাড়তে থাকে, যা এক সময় অসহনীয় পর্যায়ে চলে যায়।

● যাদের কিছুক্ষণ পর বাড়িতেই সমস্যার সমাধান হয়ে যায়, তাদের ক্ষেত্রেও এই প্রস্রাব আটকে যাওয়ার কারণটি শনাক্ত করা প্রয়োজন। নয়তো এমন ঘটনা আবার ঘটতে পারে।

 

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত