ময়মনসিংহের লোকালয়ে এ কোন অচেনা প্রাণী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২২ | ৫:১০
Link Copied Successfully!

দেখতে বিড়ালের আকৃতির হলেও গায়ে কিছুটা ডোরাকাটা দাগ। বড় বড় কালচে চোখ আর ডোরাকাটা লম্বা লেজ। সামনের পা দুটি কালো। প্রথম দেখায় বেশ হিংস্র লাগে। আজ বুধবার দুপুরের দিকে এমনই এক প্রাণী আটক করা হয়েছে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মাইজহাটি গ্রামে। প্রাণীটির নাম বলতে পারছেন না কেউ।

অচেনা প্রাণীটিকে দেখে প্রথমে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে এটিকে আটক করা হয়। বেলা তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাণীটি একটি লোহার খাঁচায় আটক অবস্থায় ছিল।

মাইজহাটি গ্রামের লুৎফুর রহমান বলেন, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে হাবিবুর রহমান নামের একজনের বাড়ির পরিত্যক্ত মালামাল রাখার ঘরে ঘাপটি মেরে থাকা অচেনা প্রাণীটি দেখতে পায় এক শিশু। বড় বড় চোখ ও কালচে রঙের প্রাণীটি দেখে শিশুটি ভয় পাওয়ার কথা জানায়। পরে প্রাণীটির কাছে গিয়ে কালচে চোখ ও ডোরাকাটা লেজ দেখে ভয় পেয়ে যান হাবিবুরও।

বিজ্ঞাপন

খবর পেয়ে কৌতূহল নিয়ে প্রাণীটি দেখতে আসেন আরও অনেকে। পরে গ্রামের মানুষের নিরাপত্তার স্বার্থে সবাই মিলে জাল পেতে প্রাণীটিকে আটক করে পাখি পোষার একটি লোহার খাঁচায় বন্দী করে রাখেন। লুৎফুর বলেন, আটকের পর কেউ কেউ প্রাণীটিকে মেরে ফেলার কথা বললেও গ্রামের বেশির ভাগ মানুষ এটিকে বাঁচিয়ে রেখে কোনো সাফারি পার্কে পাঠিয়ে দেওয়ার কথা ভাবছেন।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব