চায়ের সঙ্গে ওষুধ মিশিয়ে ছিনতাই করতেন তাঁরা: পুলিশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২২ | ৫:০১
Link Copied Successfully!

রাজবাড়ীতে পৃথক ঘটনায় ইজিবাইকের দুই চালক হত্যায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোম ও মঙ্গলবার ঢাকা ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সোয়া ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশিক ওরফে আকাশ মাদবর (১৯), রবিন হোসেন (২২), নিজাম উদ্দিন ওরফে সালমান (৩০), আকরাম হোসেন (৩০) ও সাদ্দাম হোসেন (২৬)। পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিরা চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে ইজিবাইকের চালকদের অচেতন করতেন। এরপর ইজিবাইক নিয়ে পালিয়ে যেতেন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে থেকে ২৬ জানুয়ারি ইসমাইল শেখ (৪৫) নামের এক অটোরিকশাচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইসমাইল। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার বাসিন্দা।

বিজ্ঞাপন

একই দিন জেলার কালুখালী উপজেলায় রাজবাড়ী সদরের বাসিন্দা সুজন পাঠানকে (২৪) অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাঁকেও স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা