
ছিনতাই চক্রের ৭ সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব।
সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ ক্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার বিকালে র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো. রিপন (৩১), রসুলবাগ এলাকার মো. সেলিমের ছেলে মো. রিয়াজ (৩০), মৌচাক এলাকার মো. মহাসিনের ছেলে মো. নুর ইসলাম (২৭), আজিবপুর হাউজিং এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে মো. শরিফ (২২), কানাপট্টি এলাকার মো. দয়াল গাজীর ছেলে মো. আল আমিন (২১), মুক্তিনগর এলাকার মো. আলম হোসেনের ছেলে মো. আসিফ (১৮) এবং মুক্তিনগর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. সোহান শেখ (১৮)।
আটকের সময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার চাকু, দুটি জিআই পাইপ এবং সাতটি মোবাইল জব্দ করে র্যাব।
সূত্র: যুগান্তর
E/N



























