ফুসফুস ক্যান্সারের ঝুঁকির জানান দেবে যেসব লক্ষণ

Default User
স্বাস্থ্য ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২২ | ১২:২১
Link Copied Successfully!

ফুসফুসে ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফুসফুসের ক্যান্সারে চিকিৎসার মাধ্যমে সাফল্যের হারও খুব বেশি নয়। তাই সতর্ক থাকতে হবে আপনাকে। ধূমপানের অভ্যাস নেই, তবুও বুকে ব্যথা হলে সতর্ক হওয়া প্রয়োজন। সব বয়সের নারী-পুরুষের প্রতিই এমন বার্তা দেয় আমেরিকান ক্যানসার সোসাইটি।

প্রায়ই সর্দি-কাশি হচ্ছেআপনার যদি প্রায়ই ঠান্ডা লেগে যাচ্ছে বা প্রায়ই সর্দি-কাশি হচ্ছে তাহলে মনে রাখতে হবে এমনটা হওয়া কিন্তু স্বাভাবিক নয়। যদি প্রায়ই ঠান্ডা লেগে থাকে তবে ফুসফুসে অবশ্যই কোনও সমস্য়া আছে। কাশি হলে যদি কমতে না চায়, তবে এমন প্রবণতা দেখলেও সাবধান। চিকিৎসকের পরামর্শ নিন।

বিজ্ঞাপন

কাঁধে-পিঠে ব্যথা

প্রতিদিন ঘুম থেকে উঠে যদি দেখেন কাঁধে আর পিঠে খুবই ব্যথা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সময় থাকতে থাকতেই সাবধান হন। আসলে শরীরের কোনও অংশে যদি সমস্য়া তৈরি হয় তবে শরীরের অন্য়ান্য় অঙ্গও তা জানান দিতে থাকে। চিকিৎসা পরিভাষায় এই ধরনের ব্যথাকে রেফার্ড পেন বলে।

শ্বাস নিতে সমস্যা

বিজ্ঞাপন

শ্বাস নিতে গেলে যদি আপনার খুব কষ্ট হয়, মানে শ্বাস নিতে আপনার যদি সমস্য়া হয়ে থাকে তাহলে তাও অবহেলা করার মতো নয়। ফুসফুস জানান দিচ্ছে- অঙ্গের ভেতরে কোনও সমস্যা আছে। ফুসফুসের আশেপাশে প্রদাহ তৈরি হলে কিন্তু এমন অনেক সময়েই হতে পারে।

অতিরিক্ত ক্লান্তি

শরীরে কোনও বড় অসুখ হলেই কিন্তু শরীরে অতিরিক্ত ক্লান্তি আসে। তাছাড়া ফুসফুসে ক্যান্সার বা কোনও বড় সমস্য়া থাকলে অতিরিক্ত ক্লান্তি আসা স্বাভাবিক। কারণ ফুসফুস পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন শরীরে সরবরাহ করতে পারছে না। তাই শরীরে অতিরিক্ত ক্লান্তি হবেই।

অল্প কাশি হলেও বুকে কফ বসে যাওয়া

কোনও বড় অসুখ হলে বা প্রচণ্ড ঠান্ডা লাগলে অনেক সময় আমাদের বুকে কফ বসে যায়। কিন্তু আপনার যখনই কাশি হয়, তখনই যদি বুকে কফ বসে যায় তাহলে একটু ভাবুন। এই সঙ্কেত ভাল নয়। ফুসফুসে সমস্য়া থাকলে এই ধরনের সমস্য়া তৈরি হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত