কাতারি জামাইর সাত বিয়ে, শ্বশুরবাড়ীগুলোতে প্রতারণার টার্গেট

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২২ | ৫:১৯
Link Copied Successfully!

কুমিল্লার সদর দক্ষিন থানা এলাকা থেকে একাধিক প্রতারণামূলক বিয়ের মাধ্যমে বিদেশে পাঠানোর নাম করে শশুরবাড়ীর এলাকা হতে অসংখ্য ভুক্তভোগীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া শাকিল মাহমুদ আজাদ ওরফে কাতারি জামাই (২৯) র‌্যাব-১১র হাতে গ্রেফতার।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক আজাদ শাকিল জানায়- চট্রগ্রাম, কুমিল্লা, রাজশাহী, খুলনা, রংপুর, নীলফামারী ও ফরিদপুরে অনেকটা একই রকমভাবে বিয়ে করে কাতারি জামাই সেজে প্রতারণা করে।

গ্রেফতারকৃত শাকিল আজাদ ওরফে কাতারি জামাই (২৯) বিদেশে পাঠানোর নাম করে শশুরবাড়ী এলাকা হতে লাখ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা হয়ে যায়। বিয়েকে সে প্রতারণার প্রধান অস্ত্র হিসেবে বেছে নেয়। গোপনে নিজ গ্রামের বাড়ি আসতে গিয়ে র‌্যাবের জালে ধরা পড়ে এই প্রতারক। আটক প্রতারক আজাদ শাকিল (২৯) কুমিল্লার বরুড়া থানার অশ্বদিয়া এলাকার আবু হানিফের ছেলে।

বিজ্ঞাপন

র‌্যাবের পাঠানো তথ্যে জানা গেছে, প্রথমে স্বল্প পরিচিত কারো এলাকায় ঘুরতে যাওয়ার বাহানায় দরিদ্র কিংবা অসচ্ছল পরিবারের মেয়েকে প্রবাসী পরিচয়ে বিয়ে করে। এরপর এলাকায় কাতার প্রবাসী জামাই হিসেবে নিজের পরিচয় তৈরি করে। নানান ভাবে ছোট খাটো দান ছদকা করে এলাকার মানুষের বিশ্বাস অর্জন করে। এরপর নানান কৌশলে শশুরবাড়ির এলাকার বেকার যুবকদের প্রবাসে চাকরি দেবার টোপ দিতো। তার ফাঁদে পা দিয়ে যেসব বিদেশ গমন প্রত্যাশী তার নিকটে আসতো প্রথমেই সবার কাছ থেকে ভিসা পাসপোর্ট বানানোর কথা বলে নিয়ে নিতেন মোটা অংকের টাকা।

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রতারক আজাদ শাকিল ৪র্থ প্রতারণামূলক বিয়েটি করেন খুলনায়। সেখানকার নানান মানুষকে বিদেশে নেবার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ২০১৮ সাল থেকে পলাতক ছিলেন। এ সময় এলাকাবাসীর রোষানলে পড়ে প্রতারক আজাদের ৪র্থ স্ত্রী ও শশুরবাড়ির লোকজন।

ভুক্তভোগীর সাথে কোরআন ছুঁয়ে শপথ করতেও দ্বিধাবোধ করতেন না তিনি। এরপর ভিসা ও পাসপোর্টের বিভিন্ন জটিলতার কথা বলে কিংবা সাময়িক হজ্বের ভিসা দেবার কথা বলে আরো নানানভাবে কয়েক ধাপে টাকা হাতিয়ে নেয় এই কাতারী জামাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে কুমিল্লা জেলার বরুড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা