
করোনা আক্রান্তের তালিকায় ১৪ তম সৌদি আরব


বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় ১৪ তম অবস্থানে রয়েছে সৌদি আরব। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করেছে দেশটিতে। বৃহস্পতিবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৮৩ জন। পাশাপাশি একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৯০৯ জন। খবর- আরব নিউজ।
করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬০৮ জন। আর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৫২ জন।
সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনা শনাক্ত হওয়ার পর থেকে ১ লাখ ৩৭ হাজার ৬৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। পরবর্তীতে এটি বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ৯৯ হাজার ২৪৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন মোট ৫ লাখ ২৪ হাজার ১৭৬ জন।



























