ভাইরাল হতে হত্যা করে ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২২ | ১০:০৫
Link Copied Successfully!

বিভিন্ন গ্যাংস্টার সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে হত্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডের জন্য সেই ভিডিও ধারণের অভিযোগে তিনি কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতের রাজধানী দিল্লির জাহাঙ্গীরপুরে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিন কিশোর ‘পুষ্পা’ কিংবা ‘ভাউকাল’ এর মতো গ্যাংস্টার সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এমনকি তারা ওই হত্যাকাণ্ডের ভিডিও ধারণও করেছে। তাদের ইচ্ছা ছিল ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে রাতারাতি বিখ্যাত হওয়ার।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জাহাঙ্গীরপুরের কে ব্লকে এই ঘটনা ঘটে। হতভাগ্য ব্যক্তির পথ আটকে দুজন তাকে ছুরিকাঘাত করে। অন্যজন মোবাইলে সেই ঘটনা ভিডিও করে।

ওই ব্যক্তিকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এদিকে সিসিটিভি ফুটেজ দেখে ওই তিন কিশোরকে শনাক্ত করা হয়। গ্রেফতার এড়াতে তারা ক্রমাগত নিজেদের অবস্থান পরিবর্তন করছিল। তবে পুলিশ শেষপর্যন্ত তাদের ধরতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

ভিডিও ধারণ করা ওই মোবাইল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে পারেনি তারা।

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা