অবশেষে খুলল কুবির রেজিস্ট্রার দফতরের তালা, আন্দোলন স্থগিত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২২ | ৮:৫৫
Link Copied Successfully!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মকর্তা থেকে রেজিস্ট্রার দেওয়ার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের একপক্ষের আন্দোলন স্থগিত করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের ভার্চুয়াল মাধ্যমে আলোচনা শেষে রেজিস্ট্রার দফতরে ঝুলানো তালা খুলে দেয় তারা।

এরপর বিকাল সাড়ে ৩টার দিকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের তার কার্যালয়ে প্রবেশ করেন। তবে শিক্ষক থেকে হওয়া বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহেরকে প্রত্যাহার করে কর্মকর্তা হতে রেজিস্ট্রার না দেওয়া হলে পুনরায় আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সোমবার এক বিজ্ঞপ্তিতে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো জানায়, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সমিতি, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলোর সভাপতি-সেক্রেটারি ও সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

৬ ফেব্রুয়ারির মধ্যে কর্মকর্তা থেকে রেজিস্ট্রারে দেওয়া না হলে ৭ ফেব্রুয়ারি থেকে আবারো আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের অন্যান্য উত্থাপিত দাবি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সিন্ডিকেট মিটিং করে বাস্তবায়ন করার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় শিক্ষক থেকে রেজিস্ট্রার হওয়া অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণ দাবি করে তার দফতরে তালা লাগিয়ে আন্দোলন শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে রেজিস্ট্রার দফতরে তালা দেওয়া নিয়ে রোববার কর্মচারীরা বিভক্ত হয়ে পাল্টাপাল্টি অবস্থান নেয়। এ সময় তাদের মধ্য হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় তালা দেওয়ার বিরোধিতা করে ৮২ জন কর্মচারী স্মারকলিপি প্রদান করেন।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত