পেটের ভেতর ইয়াবা, স্বামী-স্ত্রী আটক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২২ | ৩:১৮
Link Copied Successfully!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পেটের ভেতর ইয়াবা বহনের সময় স্বামী-স্ত্রীসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি টাওয়ার বিপরীতে ফাঁকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে ঘুমধুমের ইয়াহিয়া রাবার বাগানসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সন্দেহভাজন হিসেবে এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন— নাটোরের সদর উপজেলার ছাতনী বেলঘরিয়ার মো. হালিম শেখের স্ত্রী, জলিল মৃধা ও মৃত লুৎফা বেগম দম্পতির কন্যা রেশমা আক্তার (৩৩), রেশমার স্বামী পাবনার সদর উপজেলার কোলচরি পূর্ব চরতারাপুর এলাকার মৃত রহিম শেখ ও শাহিদা খাতুন দম্পতির ছেলে মো. হালিম শেখ (৩৭) এবং নড়াইলের সদর উপজেলার মধুরগাথি এলাকার শহীদুল ইসলাম ও মোরশেদা বেগম দম্পতির ছেলে সালাহ উদ্দিন (২২)।

আটককৃতদের মধ্যে নারীটি বমি করে পেটের মধ্যে থেকে ইয়াবা বের করে দেয়। ওই নারী স্বীকারোক্তিতে অপর দুজনের নিকটও ইয়াবা থাকার কথা জানান। ধৃতদের তল্লাশি চালিয়ে সোয়া ৫ লাখ টাকা মূল্যের ১৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা