কচুয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পাঠদান কার্যক্রমের উদ্বোধন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২২ | ৮:১৫
Link Copied Successfully!

একটাই লক্ষ্য-হতে হবে দক্ষ’ এ স্লোগানকে লালন করে চাঁদপুরের কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে এবং কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়ার ব্যবস্থাপনায় ২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ইউএনও মোতাছেম বিল্যাহ সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নূরে-ই- আলম রিহাত ও ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, চাঁদপুর পল্লীবিদ্যিুত সমিতি১ এর সভাপতি আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা, কড়ইয়া ইউনিয়ন পরিষদের বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম সওদাগর, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান গোহট দক্ষিণ আমির হোসেন, গোহট উত্তর কবির হোসেন, পশ্চিম সহদেবপুর আলমগীর হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পাঠদানের কার্যক্রম উদ্বোধন করেন, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা