আসছে ফেসবুকের জোড়া স্মার্টওয়াচ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৮, ২০২২ | ৪:২০
Link Copied Successfully!

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবার গোটা বিশ্বে যোগাযোগ রাখতে বিশাল একটি ভার্চুয়াল দুনিয়া তৈরি করেছে মার্ক জুকারবার্গের সংস্থা। শুধু কথা শোনা বা দেখা নয় ভার্চুয়াল জগতে স্পর্শের অনুভূতিও এনে দিয়েছে এর ভিআর হেডসেট। এবার প্রযুক্তির অন্যতম আবিষ্কার স্মার্টওয়াচ আনতে চলেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। শোনা যাচ্ছে, খুব শিগ্গির বিশাল এক সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে মার্ক জুকারবার্গের সংস্থা। একইসঙ্গে জোড়া স্মার্টওয়াচ বাজারে আনবে তারা। দুটি ভিন্ন লুকে আসবে স্মার্টওয়াচগুলো। একটির ডায়াল হবে আয়তাকার। অন্যটির ডায়াল থাকবে বৃত্তাকার। প্রথমটির ডিসপ্লেটি খোলা যাবে। আর বৃত্তাকার স্মার্টওয়াচটিতে থাকবে তিনটি ইন-বিল্ট ক্যামেরা। স্মার্টওয়াচ দুটি প্রকাশ্যে আনার পেটেন্ট পেয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO)।

স্মার্টওয়াচ দুটিতে হার্ট-রেট ট্র্যাকিং, স্পেপ-কাউন্টিংসহ ফিটনেস সংক্রান্ত সব ফিচার থাকবে। এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে মেপে নিতে পারবেন শরীরের তাপমাত্রাও; যা করোনাকালে অত্যন্ত জরুরি একটি ফিচার।

আয়তাকার স্মার্টওয়াচটির সঙ্গে অ্যাপেল ওয়াচের সামঞ্জস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টাই হবে টাচে, পাশে কোনো বাটন কিংবা ক্রাউন থাকবে না। ইচ্ছামতো খোলা যাবে ডিসপ্লেটিও। দ্বিতীয় স্মার্টওয়াচের ফিচার থাকবে আরও অত্যাধুনিক। এতে থাকবে তিনটি ক্যামেরা লেন্স।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব