কচুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন ছিল ট্রাক্টরের হেলফার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২২ | ৩:৫৮
Link Copied Successfully!

মাত্র দেড় মাসের ব্যবধানে চাঁদপুরের কচুয়ায় আবারো বিআরটিসি বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকের ২ হেলপার নিহত হয়েছে। ১০ জানুয়ারি সোমবার বেলা ১১টার দিকে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন (২০) ও সাচার গোপিরদিঘীর পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক (১৫)।

ট্রাক চালক মেহেদী হাসান, তারা বেলা ১১টার দিকে সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে শিমুলতলী এলাকায় পৌছলে ঢাকা থেকে লক্ষীপুরগামী একটি বিআরসিটি বাস তাদের ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই সজীব ও আতিক নিহত হয় এবং চালক মেহেদী হাসান ও ট্রাকের মালিক ফুল মিয়া গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতার (ওসি) মো. মহিউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেছে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। নিহতদের উদ্ধার করা হয়েছে। তবে বাস চালককে আটক করা যায়নি।

সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন বলেন, কচুয়া-গৌরিপুর-সাচার সড়কটি খুবই ঝুঁকিপূর্ন। এ সড়কে বিআরটিসি বাস চলার যোগ্য না। আমরা চার লাইন বিশিষ্ট রাস্তা নির্মানের দাবি করছি।

বিজ্ঞাপন

এদিকে এই ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

গত ২৫ নভেম্বর কচুয়ার হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে বিআরটিসি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। ওই ঘটনায় নিহতদের তিনজনই কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন। তারা হলেন, উপজেলার দোয়াটি এলাকার মৃত রাজকুমারের মেয়ে ঊর্মি মজুমদার উমা (২৪), কোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুব আলম (২২) এবং নিশ্চিন্তপুরের মোনাত মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা