কচুয়ায় ভোট কেন্দ্রে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২২ | ৯:০৮
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের পূর্ব-সাহেদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ৫ জানুয়ারী ইউপি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব খাটিয়ে পরাজিত ইউপি সদস্য প্রার্থী জহিরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় হামলাকামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে এলাকাবসীর আয়োজনে প্রতিবাদ মিছিলটি নলুয়া পশ্চিম বাজার থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিন শেষে পুনরায় পশ্চিম বাজারে এসে শেষ হয়। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. মাসুদুল হাসান পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য দেন,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আলী আকবর শেঠ,নব-নির্বাচিত ইউপি সদস্য মিন্টু মিয়া, আওয়ামীলীগ নেতা আবু তাহের, মো. দেলোয়ার হোসেন ফরাজী,সাবেক ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা পূর্ব সাহেদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ভোট কেন্দ্রটি পূর্বের স্থানে অর্থাৎ পশ্চিম সাহেদাপুর সরকারী বিদ্যালয়ে স্থাপনের জোর দাবী জানান।

উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারী ইউপি নির্বাচনের দিন বিকেলে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের পূর্ব-সাহেদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর নেতাকর্মীদের হামলায় আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক মুক্তার, শামসুল আলম, যুবলীগ নেতা হাসান, সোহাগ, বাদল, ছাত্রলীগ নেতা রাব্বী, শাকিল ও আলাউদ্দিন সহ কয়েকজন গুরুতর আহত করা হয়।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব