কচুয়ায় ১২টি ইউনিয়নে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন

Default User
শান্তু ধর, কচুয়া
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২২ | ৯:৪৫
Link Copied Successfully!

পঞ্চম ধাপে চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন গ্রহনে বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে টহল দেয়। এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৯নং কড়ইয়া ইউনিয়নে বিনা প্রতিদ্ধদ্ধিতায় নৌকার প্রার্থী আব্দুস ছালাম সদওদাগর বেসরকারি ভাবে ইউপি চেয়ারম্যান হওয়ায় এ ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থীদের ভোট গ্রহন হয়। কচুয়া উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬জন, সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১শ ২০ ও সাধারণ সদস্য পদে ৫শ ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে।
সকাল ৮টা থেকে নারী- পুরুষ ভোটাররা বিভিন্ন ভোট কেন্দ্রে এসে ভোট দেয়। সকাল বেলায় পুরুষদের চাইতে নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক লক্ষ করা গেছে। বেলা ১১টায় ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ ভোট কেন্দ্রে নৌকার কর্মীরা এসে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস এর কর্মী আরিফ হোসেন,শাহআলম ও জিসান নামের তিন কর্মীকে বেধম মারধর করে কেন্দ্র দখলের চেষ্টা করে। পরে প্রশাসন কিছু সময় ভোট কেন্দ্র বন্ধ রেখে পূনরায় ভোট চালু করে এবং বিকাল ৪টায় ভোট দেয়া শেষ হলেও ওই ইউনিয়নের আলীয়ারা,নন্দনপুর ও কাদিরখিলসহ ৩টি ভোট কেন্দ্রের ফলাফল প্রিজাইডিং কর্মকর্তা কর্তৃক ঘোষনা করা হয়নি বলে আব্দুস সামাদ আজাদ দাবি করেন । পরে রাত ৮টা ১০ মিনিটের সময় আনারস মার্কার প্রার্থী আব্দুস সামাদ আজাদ উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের কাছে অভিযোগ করে প্রেস বিফ্রিং করেন। এসময় তিনি দাবি করে বলেন, আমার ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রে অধিক ভোট পেয়ে এগিয়ে রয়েছি। কিন্তু প্রতিপক্ষ নৌকার কর্মীরা হুমকি-ধমকি দিয়ে ৪টার ফলাফল রাত ৮টা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের ফলাফল ঘোষনা করতে দেয়নি। তিনি বিষয়টি প্রশাসন ও মিডিয়াকর্মীদের দৃষ্টি আকর্ষন করে ফলাফল ঘোষনা করে তাকে বিজয়ী করার দাবি করেন।
৪নং পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও আনারসের চেয়ারম্যান প্রার্থী কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এছাড়া বেশ কয়েকটি ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।
এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে সাচার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) মনির হোসেন,পাথৈর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (আনারস) আলী আক্কাছ মোল্লা ,বিতারা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) ইসহাক সিকদার,পালাখাল মডেল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) হাবিবুর রহমান মজুমদার, পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) আব্দুস সামাদ আজাদ, কচুয়া উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) এম আখতার হোসাইন,কচুয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (চশমা) খন্দকার আরিফুজ্জামান,কাদলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) নূরে-ই আলম রিহাত, কড়ইয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আব্দুস ছালাম সওদাগর(বিনা প্রতিদ্ধন্ধিতা),গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) কবির হোসেন, গোহট দক্ষিন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আমির হোসেন ও আশ্রাফপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) রেজাউল মাওলা হেলাল এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

কচুয়া: ৫নং পশ্চিম সহদেবপুর ইউপি আনারসের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আহত কর্মী আরিফ ও শাহআলম।

ছবি: কচুয়ায় পালাখাল উচ্চ বিদ্যালয়ে নারী ভোটারের দীর্ঘ লাইন।
কচুয়া: কচুয়ায় তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ভোটারের দীর্ঘ লাইন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা