প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, এ্যাডভোকেট জাহিদ গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২২ | ৭:০০
Link Copied Successfully!

কুমিল্লা র‌্যাব-১১ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন মধ্যম আশ্রাফপুর এলাকা থেকে ইউটিউব সেলিব্রেটি করার প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে এ্যাডভোকেট জাহিদ চৌধুরীকে (৪১) গ্রেফতার করেছে।

২ জানুয়ারি বি বাড়িয়া জেলার নিলুফা আক্তার নামের একজন কুমিল্লা র‌্যাব-১১র নিকট তার দুইটি সন্তান নিখোঁজ হওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কুমিল্লা একটি ছায়া তদন্ত শুরু করে এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। ৩ জানুয়ারি রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন মধ্যম আশ্রাফপুর হোল্ডিং নং ৫০১ এর ৭ম তলার ভাড়াটিয়া এ্যাডভোকেট জাহিদ চৌধুরী(৪১)কে গ্রেফতার করে এবং ভিকটিম উম্মে ছালমা@ নুসরাত জাহান রোজা (১৫)সহ ভিকটিমের ভাই মোঃ ফয়সাল (২০) এবং হোসনেয়ারা (৩২) কে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ চৌধুরীর বরাত দিয়ে র‌্যাব জানান, ভিকটিমকে ইউটিউব সেলিব্রেটি, পড়াশোনা করানো, পড়াশোনা শেষে ভালো চাকুরী দিয়ে প্রতিষ্ঠিত করা এবং তার নামে একটি ফ্ল্যাট কিনে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করে বলে স্বীকার করে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের মাধ্যমে টাকা উপার্যনের বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে ইতিপূর্বেও সে বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে বলে স্বীকার করে।

বিজ্ঞাপন

এ্যাডভোকেট জাহিদ একজন বিবাহিত ব্যক্তি এবং তার দুইটি সন্তান রয়েছে। সে তার পরিবার নিয়ে কুমিল্ল জেলার কোতয়ালী থানার দৌলতপুর রেলগেট এলাকার বাসিন্দা।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব