ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১, ২০২২ | ১০:৫৩
Link Copied Successfully!

সদ্যবিদায়ী বছরের ডিসেম্বরে দেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৯৭ জন। নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯টি শিশু রয়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে।

রোড সেফটি ফাউন্ডেশন শনিবার এ তথ্য জানায়। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয় ঢাকা বিভাগে। এ বিভাগে ১০২টি দুর্ঘটনায় ১১৩ জন নিহত হয়েছেন। আর রাজধানী শহরে ১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। এ বিভাগে ১৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। সারা দেশের মোট দুর্ঘটনার মধ্যে ১৬৭টি মোটরসাইকেলে হয়েছে। এতে ১৭৮ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪৩ শতাংশ। এসব দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা এবং তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোসহ বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনা রোধে সড়ক পরিবহণ আইন পুরোপুরি বাস্তবায়নসহ ১০ সুপারিশ করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, ডিসেম্বরে ৩টি নৌ-যান ডুবির দুর্ঘটনায় তিনজন নিহত এবং আটজন নিখোঁজ রয়েছে। এছাড়া সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন নিহত হন। ৩৪ জন আহত হয়ে চিকিৎসাধীন এবং অজ্ঞাত সংখ্যক যাত্রী নিখোঁজ রয়েছেন। ১৩টি রেলপথ দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব