বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসির ফল জানা হলো না রাত্রির

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২১ | ৫:৫১
Link Copied Successfully!

এসএসসির ফল জানা হলো না বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী রাত্রি চাকমার। বুধবার রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় সে।

রাত্রি চাকমা বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফল প্রকাশের আগেই ক্যানসারের কাছে পরাজিত হয়েছে সে।

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা-২০২১ এর প্রকাশিত ফলাফলে সে জিপিএ ৪.৬৭ পেয়ে পাস করে।

বিজ্ঞাপন

এ বছর বিদ্যালয়ে উল্লেখযোগ্য ভালো ফলাফল হলেও রাত্রির মৃত্যুতে সবার আনন্দ বিরহে পরিণত হয়েছে। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বন্ধু-বান্ধবীরা শোকাহত।

সন্ডু বিকাশ চাকমা ও কৃষ্ণ মালা চাকমার মেয়ে মেধাবী শিক্ষার্থী রাত্রি চাকমা বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তার স্বপ্ন ছিলো— উচ্চ শিক্ষিত হয়ে, শিক্ষক হিসেবে সমাজের জন্য নতুন কিছু করা। কিন্তু স্বপ্নের পথে চলার শুরুতেই নিভে গেল তার জীবন প্রদীপ।

জানা যায়, পরীক্ষা চলাকালে রাত্রি চাকমা অসুস্থ হয়। এ অসুস্থতা নিয়েই সে পরীক্ষায় অংশ নেয়। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সার্বক্ষণিক লড়তে হয়েছে ক্যানসারের সঙ্গে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি তার।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা