পুরুষের প্রতি নারীরা আগ্রহ হারায় যে ৫ কারণে

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২১ | ৩:২১
Link Copied Successfully!

একটি সম্পর্ক ভেঙে যাওয়া কারও কাম্য নয়। এ কারণেই দুজন মানুষ শত বাঁধা বিপত্তির সম্মুখীন হয়েও একে অপরের হাত ধরে রাখেন। তবে সব সম্পর্ক তো পরিণতি পায় না। আবার অনেক সম্পর্ক পরিণতি পাওয়ার পরেও ভেঙে যায়।

এক্ষেত্রে অনেক পুরুষই নিজেকে প্রশ্ন করেন, ‘সে কি আমাকে আর ভালোবাসে না?’ যখন কোনো প্রেমিকা বা স্ত্রী তার প্রেমিক বা স্বামীর প্রতি আগ্রহ হারায় তখন পুরুষের মনে এমন প্রশ্ন আসতে পারে।

একটি সম্পর্ক ধরে রাখতে নারী-পুরুষ দুজনেরই সমান অবদান রাখা উচিত। তবে দায়িত্বহীনতা ও যত্নশীলতার অভাবে অনেক নারীই তার পুরুষ সঙ্গীর প্রতি আগ্রহ হারায়।

বিজ্ঞাপন

কখনো কখনো এটি অনিয়মিত যোগাযোগের কারণেও হতে পারে। আরও কয়েকটি কারণে পুরুষের প্রতি আগ্রহ হারায় নারীরা-

>> যদি কোনো নারী তার পছন্দের পুরুষকে খুঁজে পান, সেক্ষেত্রে তিনি বর্তমান প্রেমিক বা স্বামীর প্রতি আগ্রহ হারাতে পারেন। এক্ষেত্রে যদি ওই নারী তার বর্তমান সঙ্গীর কাছে নিজের পছন্দ, চাহিদা ও মতামতের মূল্যায়ন না পান, সেক্ষেত্রে তিনি নতুন সঙ্গীর (যিনি কি না তার সব বিষয়েও খোঁজ রাখেন) প্রতি আগ্রহ দেখান।

>> অনেক নারীই ক্যারিয়ার, পরিবার ও ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এক্ষেত্রে নিজের স্বার্থ না দেখে বরং ওই নারী প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন কিংবা পরিবারকে খুশি রাখতেই এমন সিদ্ধান্ত নেন। ফলে তিনি পুরুষ সঙ্গীকে অবহেলা করে চলেন।

বিজ্ঞাপন

>> এ ছাড়াও যখন কোনো সম্পর্কের মধ্যে খুব বেশি অশান্তি হয়, তখন ওই সঙ্গীর প্রতি আস্থা হারান নারীরা। শুধু মারামারিই নয় বরং মানসিক নির্যাতনের কারণেও পুরুষের প্রতি অনেক নারীই আগ্রহ হারান।

>> আবার অনেক নারীই সম্পর্কে জড়ানোর পর ভাবেন, খুব দ্রুতই এমন সম্পর্কে জড়িয়েছেন যা তার জন্য ঠিক হয়নি। এমন ধারণা থেকেই অনেক নারী তার প্রেমিক পুরুষের প্রতি আগ্রহ হারান ও পরবর্তীতে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।

>> যদি কোনো পুরুষ তার নারী সঙ্গীর অনিচ্ছা স্বত্ত্বেও ঘনিষ্ট হতে চান, সেক্ষেত্রে ওই পুরুষের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেন নারী। এমন পুরুষের প্রতিও নারীরা আগ্রহ হারান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত