নদীর তীরে রাসেল ভাইপার বস্তাবন্দী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২১ | ৮:৫২
Link Copied Successfully!

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন গড়াই নদীর তীরবর্তী এলাকায় রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে বিষাক্ত এ সাপটিকে আটক করে বস্তাবন্দী করে স্থানীয় জনগণ।

পরে উপজেলা প্রশাসন ও পুলিশকে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে কেউ আসেননি। যে কারণে সাপটিকে নিয়ে বিপাকে পড়েছেন জনগণ। অপরদিকে রাসেল ভাইপার সাপ ধরার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় সাপটি দেখতে।

স্থানীয় বাসিন্দা লিংকন জানান, বিকালে গড়াই নদীর তীরবর্তী এলাকায় সাপটিকে দেখতে পাওয়া যায়। সাপটি দেখে শারীরিকভাবে দুর্বল মনে হয়। এসময় একটি প্লাস্টিকের বস্তায় সাপটিকে ভরে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয় কিন্তু কেউ আসেননি।

বিজ্ঞাপন

জানা গেছে, রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, জনগণ সাপটিকে বস্তাবন্দী করে পুলিশকে খবর দেয়। পুলিশ বনবিভাগকে জানিয়েছে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব