বিদ্যুৎ বিলের নামে জনগণের পকেট কাটা বন্ধ করুন

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুন ২৮, ২০২০ | ৬:০১
Link Copied Successfully!

করোনা’র দূর্যোগে যখন মানুষের পেটের ভাতের সন্ধান মিলছে না তখন বিদ্যুৎ নামে গজব পত্র জনগণের উপর চাপিয়ে দেয়া হয়েছে। এটা কি করে সম্ভব মাত্র এক মাসের ব্যবধানে তিন শত টাকার বিদ্যুৎ বিল বার শত টাকা হতে পারে?

নেতৃবৃন্দ বলেন, বাজেটের ঘাটতি দূর্নীতিবাজ আমলাদের পকেট থেকে পূরণ করুন। জনগণের পকেট কাটার চেষ্টা করবেন না।বিদ্যুৎ বিলের নামে জনগণের পকেট কাটা বন্ধ করুন। নেতৃবৃন্দ আরো বলেন, আগামী ৩০ জুনের মধ্যে বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধের সরকারি হুকুম তামিল করা মানবাধিকার লংঘন। কারণ দেশে প্রায় ৩ মাসের অধিক লকডাউন চলছে। এমতাবস্থায় জনগণের আর্থিক দুরাবস্থার মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব নয়।

নেতৃবৃন্দ বলেন, দূর্নীতির ভয়াবহ ছোঁবল এখন স্বাস্থ্য খাতে। মাস্ক নিয়ে দূর্নীতির দায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্য মন্ত্রনালয় এড়াতে পারেন না। মনে রাখবেন চিকিৎসা সেবা জনগণের মৌলিক অধিকার সুতরাং হাসপাতাল গুলো জনগণের সু-চিকিৎসা দিচ্ছে না।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে বাবু সুরঞ্জন ঘোষ অব্যবস্থাপনা ও দূর্নীতির কারণে হাসপাতাল গুলো এখন মৃত লাশের ঘর এবং রোগীরা জীবন্ত লাশের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে এমন মন্তব্য করে বলেন রাস্তায় নারীর সন্তান প্রসব, কোভিড-১৯ আক্রান্ত রোগীরা চিকিৎসা অভাবে মারা যাচ্ছে এবং হাসপাতালের বাহির রাতের আঁধারে অবুঝ শিশুর চিকিৎসা সেবার নির্মম দৃশ্য দেখার জন্য বাংলাদেশের জন্ম হয় নাই।

সংগঠনের ভাইস চেয়ারম্যান বাবু সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে ও মহাসচিব নজরুল ইসলাম বাবলু’র পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. হাসমত উল্লাহ, আবু মোজাফফর মো. আনাছ, হুমায়ুন কবির বেপারী, আলহাজ্ব সালমান ওমর রুবেল, যুগ্ম মহাসচিব রাইসুল ইসলাম চন্দন, সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী আবুল হাসেম, সদস্য মোস্তাফিজুর রহমান আক্তার, আশিকুর রহমান আশিক, রোকনুজ্জামান রোকন, মো. বেলাল, মো. কাউসার প্রমুখ।

আজ বিকাল ৩.৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জনগণের সুচিকিৎসার দাবিতে ও গ্রাহকদের বিদ্যুৎ-বিলের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এশিয়া মানবাধিকার সংস্থা আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা