চাঁদপুরে বিশ্ব অপরিণত নবজাতক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২১ | ৮:৩০
Link Copied Successfully!

চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর বুধবার সকাল ৯টায় চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে চক্ষু হাসপাতাল অপরিণত নবজাতকদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

উদ্বোধন পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বক্তব্যে বলেন, আজকের এ দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। কারন যে শিশুগুলো অপরিণত অবস্থায় জন্মগহণ করে তাদের চোখে কিছু সমস্যা থাকে। সেধরনের শিশুদের চিকিৎসার জন্যে কিছু কার্যক্রম গ্রহণ করেছে এ চক্ষু হাসপাতালটি। এখানে সকল উপজেলা থেকে যেসব শিশুরা অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করেছে এবং যেসব শিশুদের চোখে সমস্যা রয়েছে তাতের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। এছাড়া এ বিষযে সচেতন করার জন্যে আজকে র‍্যালির ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমি আশাকরি এ উদ্দেশ্য সফল হবে।

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে জেলা প্রশাসক দিবসটি সম্পর্কে সচেতনামূলক প্রচারণার অংশ হিসেবে প্রচারণা পত্র (লিফলেট) বিতরণ করেন।

ওইসময় উপস্থিত ছিলেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এম এ মাসুদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র রায়, সদস্য, ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী  গোলাম কিবরিয়া জিবন, কাজী শাহাদাত, মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. বিশ্বনাথ পোদ্দার, ডা. মো. আনোয়ার হোসেন শেখ প্রমূখ।

অনুষ্ঠানটিকে সঞ্চালনা করেন ম্যানেজার এডমিন শামীম খান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা