কচুয়ায় দুর্বৃত্তের আগুনে পড়ে গেছে জাকির হোসেন বাবুলের আমের বাগান

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ নভেম্বর ৮, ২০২১ | ১০:১৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় রোববার গভীর রাতে বালিয়াতলী গ্রামে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়েছে ওমান প্রবাসী জাকির হোসেন বাবুলের আমের বাগান। খবর পেয়ে প্রায় ঘন্ট্যাব্যাপী চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ততক্ষণে ওই বাগানের সবগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে ৭ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ বাগান মালিক জাকির হোসেন ।কৃষক জাকির হোসেন বাবুল বলেন, কয়েক বছর ধরে আমি ৭২ শতাংশ জমিতে মিশ্র ফলের বাগান করে আসছি। রাজশাহী জাতের আম গাছ ও জলপাইসহ ২৫০টি ফলজ গাছ রয়েছে। শত্রুতার জের ধরে কে বা কাহারা রবিবার রাতে আগুন দিয়ে আমার পুরো বাগান পুড়িয়ে দিয়েছে। এতে বাগানে থাকা প্রায় ২৫০ আম গাছসহ বিভিন্ন জাতের ফলজ গাছ পুড়ে যায়।

এদিকে খবর পেয়ে গতকাল সোমবার কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.সোফায়েল হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় কর্মকর্তারা বলেন, জাকির হোসেন বাবুলের আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি কথা স্বীকার করে জানান, জাকির হোসেন পুনরায় ফলের বাগান করতে চাইলে কৃষি অফিসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার করা হবে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক জাকির হোসেনের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা