কচুয়া জামেয়া ইসলামিয়া দারুচ্ছালাম মাদ্রাসা নতুন আহ্বায়ক কমিটি গঠন

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ নভেম্বর ৬, ২০২১ | ৭:২৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাইছারা জামেয়া ইসলামিয়া দারুচ্ছালাম মাদ্রাসা ও এতিমখানার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত বিশেষ সভায় মাদ্রাসার সাবির্ক উন্নয়নের লক্ষ্যে শান্তিপূর্ন পরিবেশে এলাকাবাসীর উপস্থিতিতে বিশিষ্ট সমাজসেবক মো. ইব্রাহিম গাজী (ধনুক্বারী) এ কমিটি ঘোষনা দেন। নতুন কমিটির আহ্বায়ক ইউপি সদস্য আব্দুল বারেক প্রধান,সদস্যরা হলেন আবুল বাসার প্রধান,মো. রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মিয়া।

এ উপলক্ষ্যে কমিটি গঠনের লক্ষে আয়োজিত বিশেষ সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবক মো. ইব্রাহিম গাজীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার,সাধারন সম্পাদক সোহাগ খান,বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,মাদ্রাসার মুহতামিম মো. আনোয়ার শাহ,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার,প্রভাষক মাহবুব এলাহী,সাবেক ইউপি সদস্য শহিদ সরকার,সমাজসেবক আবুল খায়ের,নজরুল ইসলাম,শরীফ হোসেন,মো. শাহজাহান, আবু হানিফ,মুহতামিম আব্দুল খালেক,যুবসমাজের পক্ষে বক্তব্য রাখেন, কবির হোসেন মুন্সী ও ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ সাইদ প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, পূর্বের কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক নিজেদের মনগড়া মতো ঢাকায় বসে কমিটি দিয়ে প্রায় ১৩ বছর টালবাহানা করে মাদ্রাসাকে পরিচালনা করেন। এলাকাবাসী ও যুব সমাজের পক্ষ থেকে নতুন কমিটি গঠনের মাধ্যমে মাদ্রাসাটিকে উন্নয়ন ও নানান ভাবে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে তাদেরকে আলোচনার মাধ্যমে নতুন কমিটি করার জন্য কয়েক দফা দাবি জানালে তারা কোনো কর্ণপাত করেননি এবং সর্বশেষ শনিবার এলাকার সাধারন মানুষ উপস্থিত হয়ে শান্তিপূর্ন পরিবেশে সকলের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন। তারা আরো বলেন, ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মাদ্রাসা ও এতিমখানাটি উন্নয়নের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি পূনার্ঙ্গ কমিটি গঠন করে চলমান কার্যক্রম এগিয়ে নিবেন।

এসময় বিতারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূইয়া,ডা. আব্দুল মতিন মিয়া,আওয়ামী লীগ নেতা তদবির হোসেন প্রধান,মোশারফ সরকার,যুব সমাজ কমিটির সদস্য কাজী আব্দুল বাতেন,রিয়াদ প্রধান,যুবলীগ নেতা নোমান সরকার ও ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকারসহ বাইছারা ও গল্লাই গ্রামের কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা