আইপিএলে দল বাড়ায় উদ্বিগ্ন ইংল্যান্ডের সাবেক তারকা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৫, ২০২১ | ১:২৩
Link Copied Successfully!

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সেরা টুর্নামেন্ট আইপিএলের পরের আসরেই দল বাড়ছে। আট দলের টুর্নামেন্ট ফের দশে পরিণত হচ্ছে। লখনউ ও আহমেদাবাদের দুদলের মালিকানাও নির্ধারিত হয়ে গেছে।

আর এই খবরে ক্রিকেটের লঙ্গার ভার্সন টেস্ট ক্রিকেট নিয়ে বেশ উদ্বিগ্ন সাবেক ইংলিশ তারকা মাইকেল আর্থারটন। এতে সাদা জার্সির খেলাটি অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কাই প্রকাশ করেছেন তিনি।

ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, আইপিএলের লোভে এমনিতে জাতীয় দলের খেলায় আগ্রহ হারাচ্ছেন ক্রিকেটাররা। এর মধ্যে টুর্নামেন্টটিতে বাড়তি দলের কারণে এর ম্যাচ সংখ্যা এবং সময়সীমাও বাড়বে অনেক। ফলে আন্তর্জাতিক ক্রিকেট বিশেষ করে টেস্ট ক্রিকেট আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম দ্য টাইমসে আর্থারটন নিজের কলামে লেখেন, ‘আইপিএলের ফলে প্রতিকূল প্রভাব পড়বে ক্রিকেটে। ক্রিকেট ক্যালেন্ডার কোনোভাবেই আন্তর্জাতিক এবং এসব ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে সময়সূচি সমন্বয় করতে পারবে না। এমনিতেই আইপিএলের জন্য দুই মাসের উইন্ডো দেওয়া হয়। আর এখন তো ভারত আরও বড় উইন্ডোর দাবি করবে। ক্রিকেটাররাও অর্থের দিকেই ঝুঁকবে।’

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব