
১৫ টাকার স্প্রাইট ২০ টাকা বিক্রি, জরিমানা পাঁচ হাজার
Link Copied Successfully!

একটি স্প্রাইট (পানীয়) এর বোতলের নির্ধারিত মূল্য ছিল ১৫ টাকা। কিন্তু হোটেল মালিক নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা বেশি ২০ টাকা রাখেন৷ নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অপরাধ।
লিখিত অভিযোগ এর পরিপ্রেক্ষিতে আজকের শুনানিতে হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরোপিত জরিমানার ২৫% হারে ১২৫০ টাকা অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।
২৫% হারের প্রাপ্ত টাকা চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের মাধ্যমে তার হাতে প্রদান করা হয়েছে।
HO/N

























