POPULAR BD NEWS
Popular BD News Logo

১৫ টাকার স্প্রাইট ২০ টাকা বিক্রি, জরিমানা পাঁচ হাজার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ | সময়: ১:১০ অপরাহ্ণ
একটি স্প্রাইট (পানীয়) এর বোতলের নির্ধারিত মূল্য ছিল ১৫ টাকা। কিন্তু হোটেল মালিক নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা বেশি ২০ টাকা রাখেন৷  নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অপরাধ।
 লিখিত অভিযোগ এর পরিপ্রেক্ষিতে আজকের শুনানিতে হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরোপিত জরিমানার ২৫% হারে ১২৫০ টাকা অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।
 ২৫% হারের প্রাপ্ত টাকা চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের মাধ্যমে তার হাতে প্রদান করা হয়েছে।
HO/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন