কচুয়ায় শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সন্মাননা ক্রেস্ট পেলেন কাজী মোস্তফা কামাল

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ নভেম্বর ২, ২০২১ | ১১:৫৪
Link Copied Successfully!

কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও স্বীকৃতি পেলেন কাজী মো. মোস্তফা কামাল। ১ নভেম্বর ২০২১ সোমবার জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র হাতে থেকে তিনি কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও সনদপত্র গ্রহন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম,এসিল্যান্ড মাহমুদা কুলসুম মনি,যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব উল আলম,ওসি মো. মহিউদ্দিন,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, কাজী মো. মোস্তফা কামাল ৩৫ বছর ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি পিপলকড়া গ্রামে পিপলকড়া যুব সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।

বিজ্ঞাপন

তিনি বর্তমানে ওই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৯৯৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কার গ্রহন করেন। কচুয়ায় বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠায় গুরু হিসেবে পরিচিত কাজী মো. মোস্তফা কামাল ২০২১ সালে কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও সনদ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা