সেই সজিব পেলেন পুরোনো অটোরিক্সা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৪, ২০২০ | ৩:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরের বিকাশের ৬১ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ায় সততায় মুগ্ধ হয়ে পুরস্কার হিসাবে অবশেষে যুবক সজিবকে চাঁদপুর সদর সার্কেলের অতিঃ পুলিশ সুপার জাবেদ পারভেজ চৌধুরীর উপস্থিততে নতুন একটি অটোরিকশা প্রদান করে বিকাশ কর্তৃপক্ষ। এ সময় অটোরিকশার চাবি সজিবের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুরে বিকাশের পরিবেশক আলমগীর আলম জুয়েল, সজিবের বাবা দিনমজুর দেলোয়ার সর্দারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে চাঁদপুর শহরে পুরানবাজারের দিনমজুর দেলোয়ার সর্দারের ছেলে সজিব এমন একটি অটোরিকশা পেয়ে এখন বেশ খুশি। এতোদিন অন্যের থেকে ভাড়ায় নিয়ে অটোরিকশা চালাতো। এখন তা নিজের হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিকাশ কর্তৃপক্ষকে।

বিকাশের চাঁদপুর পরিবেশক আলমগীর আলম জুয়েল জানান, চালক সজিব সততার যেই পরিচয় দিয়েছে। তার পুরস্কারস্বরূপ তাকে স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে একটি অটোরিকশা প্রদান করেন তিনি।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, এমন একজন সজিবের মতো প্রতিটি মানুষ সততার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেবেন। এমন প্রত্যাশা করে সজিবকে পুরস্কৃত করায় বিকাশকে ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত, গত রবিবার চাঁদপুর ইউসিবিএল ব্যাংক থেকে ৬১ লাখ টাকা তুলে কর্মস্থলে ফেরার পথে বিকাশকর্মী মাসুদ ভুল করে তা অটোরিকশায় ফেলে যান। ওই দিনই ৭ ঘণ্টা পর চালক সজিব পুলিশের মাধ্যমে সেই টাকা প্রকৃত মালিক বিকাশ পরিবেশককে ফিরিয়ে দেয়। এই নিয়ে তাৎক্ষণিক জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান তার ব্যক্তিগত পক্ষ থেকে চালক সজিবের সততার জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। একই সঙ্গে চাঁদপুরে বিকাশ পরিবেশক আলমগীর আলম জুয়েল একটি অটোরিক্শা দিয়ে তার প্রতিশ্রুতি দিয়ে পূরণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা