কচুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২১ | ১০:৪৩
Link Copied Successfully!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন,বর্তমান সরকার উন্নয়নের সরকার,জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার বলেই প্রতিবন্ধীদের সহায়তা করে যাচ্ছে। বিএনপি ও জাতীয় পার্টী সরকারের আমলে দেশে শিক্ষাখাতে কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার অধীনে শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতে উন্নয়ন হচ্ছে।

রবিবার কচুয়ার বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে সৎ, নিষ্ঠাবান ও যোগ্য ব্যক্তিদের নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হবে। তাই আপানারা নৌকার প্রার্থীকে নির্বাচিত করার জন্য ঐক্যবব্ধ হয়ে কাজ করবেন।

বিজ্ঞাপন

মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন মিয়াজীর সভাপতিত্বে ছাত্রলীগ নেতা সাইফ চৌধুরী রুবেল এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,জেলা পরিষদের সদস্য রওনক আরা রতœা,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জুয়েল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন,সাধারন সম্পাদক ফারকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিয়াদ মাহমুদ চৌধুরী জুয়েল প্রমুখ।

এসময় মাদ্রাসার সুপার ইকবাল হোসেন মজুমদার,ইউপি সদস্য চাঁন মিয়া,মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব