মাটি খুঁড়লেই বের হচ্ছে ধোঁয়া, এলাকাবাসী আতঙ্কে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২১ | ৫:২২
Link Copied Successfully!

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাটি খুঁড়লেই বের হচ্ছে দুর্গন্ধযুক্ত ধোঁয়া। এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে আতঙ্কও।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন ধরে বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ে অতিরিক্ত তাপ লাগে। এই তাপ লাগার কৌতূহল থেকে আজ শুক্রবার সকাল ছয়টায় গ্রামের নয়ন, পিয়াল, শাহাদাৎ, তারেক, বরকত উল্লাহসহ কয়েকজন যুবক সেখানকার মাটি খুঁড়তে থাকেন। এক ফুট পরিমাণ মাটি খোঁড়ার পরপরই দেখা যায়, বের হচ্ছে ধোঁয়া। সেই ধোঁয়ার সঙ্গে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। যতই তাঁরা খুঁড়ছেন, ততই ধোঁয়ার মাত্রা বেড়ে যাচ্ছে। এমন ঘটনা দেখতে দূর–দূরান্ত থেকে আসছে এলাকার শিশু, নারী, পুরুষসহ উৎসুক জনতা।

তিন দিন ধরে বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ে অতিরিক্ত তাপ লাগে। কারণ খুঁজতে আজ শুক্রবার সকালে গ্রামের কয়েকজন যুবক সেখানকার মাটি খুঁড়তে থাকেন।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ মনে করছে, সেখানে কোনো দাহ্য পদার্থ থাকতে পারে। আবার কেউ মনে করছে গ্যাসের সৃষ্টি হয়েছে। এখান থেকে বড় দুর্ঘটনা হতে পারে।

সরেজমিনে দেখা যায়, শ্যামগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মাটির রাস্তার এক পাশে গর্ত করা হয়েছে। গর্তের দুই-তিন ফুট এলাকা গরম হয়ে আছে। আর ওই গর্ত থেকে বের হচ্ছে ধোঁয়া। ঘটনাস্থলে ভিড় করছে এলাকার শত শত মানুষ।

স্থানীয় বাসিন্দা শফিকুল আলম বলেন, ‘মাটি খোঁড়ার পর এখানে ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে দেখেছি, গ্যাসের কোনো কিছু খুঁজে পাইনি। এদিকে ধোঁয়া বের হওয়া বন্ধ হচ্ছে না। এতে গ্রামের সবাই আতঙ্কে আছে।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা