
৮ কোটি টাকা আত্মসাৎ, আদিয়ান মার্টের সিইওসহ গ্রেফতার ৪
Link Copied Successfully!


চুয়াডাঙ্গায় ৭ কোটি আত্মসাৎ’র অভিযোগে ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের সিইও জুবায়ের সিদ্দিকী মানিকসহ চার কর্মকর্তাকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাতে চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহাব্যবস্থাপক মাসুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলাম। তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



শনিবার সকালে র্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এ তথ্য জানান।
তিনি বলেন, চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেড গঠন করে বিভিন্ন অফারের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে আসছিল। তারা পণ্য সরবরাহের নামে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নেয়।
সূত্র: যুগান্তর
E/N



























