ইন্দন দাতাদের আইনের আওতায় আনা হবে: বিভাগীয় কমিশনার

Default User
মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২১ | ৮:৫০
Link Copied Successfully!

হাজীগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান।

বুধবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার পূজা মন্ডপ পরিদর্শনে আসেন বিভাগীয় কমিশনার।
১৩আক্টোবর বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ মধ্য বাজারের মন্দিরের হামলা ঘটনার বিস্তারিত তুলে ধরেন প্রত্যক্ষদর্শী। ঘটনার বিবরণ তুলে ধরেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো: মাইনুদ্দিন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: জসিম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন।
হাজীগঞ্জের মুসলিম হিন্দুদের দীর্ঘদিনের সাম্প্রদায়িক বন্ধুত্ব অটল ছিলো। যারা সাম্প্রদায়িকতা নষ্ট করার জন্য এমন সংহিতা’য় লিপ্ত হয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিভাগীয় কমিশনার কামরুল হাসান বলেন,সম্প্রতি বজায় রেখে এ বাংলায় বসবাস করতে চাই। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় চেয়েছেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। যা নিয়ে আমরা সবসময় গর্ব করি।
এখানে যারা ইন্দন দিয়ে এমন সহিংসতা ঘটিয়েছে তাদেরকে অচিরেই আইনের আওতায় আনা হবে। কেউ যেনো কোনভাবেই অবিচারের শিকার না হয় আমরা ন্যায় বিচার করবো এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করবো।

বিজ্ঞাপন

এদিকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, ঘটনার দিন সন্ধ্যায় হাজীগঞ্জের পূজা মন্ডপের পরিবেশ বেশ ঝাঁকঝমক ছিলো। কিন্তু কে বা কারা হাজীগঞ্জ বাজারে মিছিল নামিয়ে এমন সহিংসতা ঘটিয়েছে তার জন্য আমরা মর্মাহত।
ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ পিপিএম। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মনির মুন্সি, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল বেপারি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা