চট্টগ্রামে উড়ালসড়কের র‍্যাম্পের পিলারে ফাটল, যান চলাচল বন্ধ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২১ | ১১:৪১
Link Copied Successfully!

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে এম এ মান্নান উড়ালসড়কের র‍্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। নগরের আরাকান সড়কমুখী র‍্যাম্পের পিলারে এ ফাটল হয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার রাত সাড়ে ১০টা থেকে উড়ালসড়কের এ অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

উড়ালসড়কের ফাটলের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান প্রথম আলোকে রাতে বলেন, বহদ্দারহাটে উড়ালসড়কের ফাটলের বিষয়টি সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) জানানো হয়েছে। তারা সকালে এসে করণীয় নির্ধারণ করবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুর হক প্রথম আলোকে বলেন, রাত ১১টার দিকে ফাটলের বিষয়টি জেনে ঘটনাস্থলে এসেছেন। আপাতত নিরাপত্তার স্বার্থে উড়ালসড়কের র‍্যাম্পে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

নিচের রাস্তার ভাসমান দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। ফাটলের বিষয়টি সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে জানানো হয়েছে। মঙ্গলবার সিটি করপোরেশন ও সিডিএর প্রকৌশলীরা এ নিয়ে বসবেন বলে মেয়র জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা