দেড় ঘণ্টা অভিযানে মেঘনা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২১ | ২:৫৫
Link Copied Successfully!

শরীয়তপুরের ভেদরগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মেঘনা নদীর জিয়াকান্দি এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছে।

নিহত ওই শিশুর নাম ইমাম হাসান (৮)। সে ভেদরগঞ্জ উপজেলার বেরাচাক্কি গ্রামের ফখরুদ্দিন গাজীর ছেলে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ইমাম হাসান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মায়ের সঙ্গে ইমাম হাসান মেঘনা নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় একপর্যায়ে সে তলিয়ে যায়। এ সময় তার মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করে।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর না পেয়ে শরীয়তপুর ও চাঁদপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তাকে পায়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কবির হোসেন বলেন, গতকাল শরীয়তপুর ও চাঁদপুরের ফায়ার স্টেশনের ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। আজ সকালে আবার অভিযান শুরুর দেড় ঘণ্টার মধ্যেই শিশুটি লাশের সন্ধান পাওয়া যায়। লাশ ওই শিশুর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সূত্র:প্রথম আলো
R/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব