কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় আনা হয়েছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২২, ২০২১ | ৩:৪৪
Link Copied Successfully!

কুমিল্লার নানুয়া দিঘিতে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার অভিযোগে আটক ইকবাল হোসেনকে (৩৫) কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টা ০৭ মিনিটে তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে কুমিল্লা পুলিশ লাইনসে নিয়ে আসা হয়। কক্সবাজার থেকে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিই ইকবাল বলে পুলিশ নিশ্চিত করেছে।

জানতে চাইলে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, কক্সবাজারে আটক হওয়া ব্যক্তি ইকবাল হোসেনই। তাঁকে কোরআন অবমাননার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে তিনি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখলেন সেটি জানা যাবে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরের নানুয়া দিঘির পাড়ে অস্থায়ী পূজামণ্ডপ থেকে পবিত্র কোরআন উদ্ধার করা হয়। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কুমিল্লার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। পূজামণ্ডপের আশপাশের বিভিন্ন বাসা-প্রতিষ্ঠান ও শহরের কয়েকটি এলাকার ক্লোজড সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে দেখে পুলিশ নিশ্চিত করেছে ইকবাল হোসেনই পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখেন।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা