কচুয়ার কোমরকাশা ইসলামিয়া মাদ্রাসার শ্রেণিকক্ষে তালা

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ অক্টোবর ২১, ২০২১ | ৮:১২
Link Copied Successfully!

কচুয়া উপজেলার সদর উত্তর ইউনিয়নের কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ছাত্রদের শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ।

২১ অক্টোবর বৃহস্পতিবার সকালে মাদ্রাসার সুপার আবু সালেহ্ সকাল নয়টার সময় মাদ্রাসায় এসে দেখতে পায় ৩টি শ্রেণি কক্ষে নির্ধারিত তালার উপরে আরো একটি তালা কে বা কাহারা ঝুলিয়ে দিয়েছে। ফলে ছাত্রছত্রীরা ক্লাস না করেই বাড়ী ফিরে যায়। প্রতিষ্ঠানের সুপার মোঃ আবু সালেহ্ শ্রেণি কক্ষে তালা দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, কচুয়া থানার অফিসার ইনচার্জ , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতিকে অবহিত করেন। তিনি আরো জানান কোমরকাশা গ্রামের মৃত বছর উদ্দিনের ছেলে আম্বর আলি ১৯৮৪ সালে সাফকাবলা দলিল মূলে কোমরকাশা মৌজার ৭৩ নং খতিয়ানের ১০৪ দাগের অন্দরে ২০ শতক ভ’মি মাদ্রাসার নামে রেজিস্ট্রি করে দেয়। পরবর্তীতে কোমরকাশা গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে আবুল বাসার ওই জায়গা দখল নিতে গেলে মাদ্রাসা কতৃপক্ষ আদালতে মামলা করেন।

যে মামলা এখনও চলমান রয়েছে। আবুল বাশার বলেন ওই জায়গা আমার খরিদ করা। কোর্ট থেকে মামলার যে রায় দেওয়া হবে তা আমি মেনে নিব। মাদ্রাসায় তালা লাগিয়ে দেওয়ার বিষয়টির ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান জানান লিখিতভাবে মাদ্রসার সুপার আবু ছালেহ আমাকে অবহিত করেছে । উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী মাদ্রাসা খুলে দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা