
কচুয়ায় বিএনপি নেতা আনোয়ার হোসেনের ইন্তেকাল


কচুয়া উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতা ও কালিয়াপুর দরবার শরীফের অন্যতম খাদেম আনোয়ার হোসেন (৫৫) হার্ট এ্যটাকে শনিবার (১৬ অক্টোবর) সাড়ে ৫ টার দিকে ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
একই দিন বাদ জোহর রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা ও তাঁর জন্মস্থান ধামাই গ্রামের জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীদের রেখে যান।
বিএনপি নেতা মঞ্জুর আহমেদ সেলিমের পরিচালনায় জানাযার পূর্বে মরহুমের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ফারুকী, চাঁদপুর জেলাপরিষদের সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহসভাপতি আমির হোসেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন, মেহেদী হাসান কালিয়াপুরী, মরহুমের বড়ভাই রোস্তম আলী ও ছেলে জাহিদুল ইসলাম নাছিম প্রমূখ।


প্রথম জানাযায় ইমামতী করেন- কালিয়াপুর দরবার শরীফের পীর আলহাজ্ব সায়েম উল্লাহ।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ,ন,ম এহসানুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মকবুল হোসেন।
E/N



























