গুজব প্রচারে উসকে দেয়ার অপরাধে গোলাম মাওলা গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২১ | ৮:২৪
Link Copied Successfully!

র‌্যাব-১১ কুমিল্লার কোতয়ালি থানাধীন নিউমার্কেট এলাকা হতে “ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদকে উসকে দেওয়ার অপরাধে একজন গ্রেফতার।

গত ১৩ অক্টোবর কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নানুয়ার দিঘীর পাড় পূজা মন্ডপের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গোলাম মাওলা (২৬) নামে এক যুবক তার নিজের ফেইসবুক ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

ঘটনার সূত্রে জানা যায়, গোলাম মাওলা (২৬) নিজে একটি দোকানে ভিডিও এডিটর হিসাবে কাজ করতো।

বিজ্ঞাপন

ঘটনার সময় গোলাম মাওলা (২৬) নিজে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নানুয়ার দিঘীর পাড় পূজা মন্ডপে গিয়ে পূজা মন্ডপের বিভিন্ন ছবি সংগ্রহ করে এবং সেই সব ছবিতে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে নিজের ফেইসবুক ও ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

এ ঘটনায় র‌্যাব-১১ কুমিল্লা এর নজরে আসলে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত ঘটনার সত্যতা পায়। যার প্ররিপ্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৪ অক্টোবর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নিউমার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা, উস্কানীমূলক ছবি, ভিডিও ও অপপ্রচারমূলক লেখা পোষ্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা এবং ধর্মীয় উগ্রবাদকে উসকে দেওয়ার জন্য তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হলো কুমিল্লা জেলার বুড়িচং থানার কালিকাপুর মধ্য দক্ষিণপাড়া গ্রামের মৃত তাজুল ইসলাম এর ছেলে গোলাম মাওলা (২৬)।

বিজ্ঞাপন

উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেসেন পাঠানো তথ্যে জানানো হয়, সে দীর্ঘদিন যাবৎ ফেসবুক আইডি, ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সামাজিক যোগাযোগে মাধ্যমে অপপ্রচারমূলক লেখা ও উস্কানীমূলক ভিডিও পোষ্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে আসছে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। পপুলার বিডিনিউজ, কুমিল্লা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব