হাজীগঞ্জে হামলার ঘটনায় নিহত চার, আটক সাত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২১ | ১:৫৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে মিছিলে চারজন নিহত হয়েছে। তারা হলো রায়চোঁ গ্রামের আল আমিন (১৮), হোটেল শ্রমিক চাপাইনবাবগঞ্জের বাবলু (২৮) ও রান্ধুনীমুড়া গ্রামের ফজলুর ছেলে ইয়াছিন হোসেন হৃদয় (১৫), রান্ধুনীমুড়া গ্রামের আব্বাসের ছেলে শামীম (১৮)। এই ঘটনায় পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন প্রশাসন।

বুহস্পতিবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, সার্কেল সোহেল মাহমুদ, ওসি হারুনুর রশীদ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

বৃহস্পতিবার দুপুরে পপুলার বিডিনিউজকে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ সাতজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেব আহমেদ চিশতী বলেন, হাসপাতালে চারজন ভর্তি হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শামীম হোসেন মারা যান।

বুধবার সন্ধ্যায় হঠাৎ হাজীগঞ্জ বাজারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ মধ্য বাজার মন্দিরের সামনে গিয়ে ভাংচুর ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে তারা রাবার বুলেট ছুড়েছে।

একই সঙ্গে বুধবার রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের