সাত পা নিয়ে গরুর বাছুরের জন্ম

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১১, ২০২১ | ১১:০৩
Link Copied Successfully!

ফেনীর দাগনভূঞা উপজেলায় সাত পা নিয়ে একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। বাছুরটি দেখতে আশপাশের মানুষ ভিড় জমিয়েছে।

গত শনিবার বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর মধ্যপাড়ার রূপধন মিয়ার গাভিটি বাছুরটির জন্ম দেয়। আজ সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর মধ্যপাড়ার বক্স আলী ভূঞা বাড়ির রূপধন মিয়া প্রায় ১০ বছর ধরে গাভিটি লালনপালন করে আসছিলেন। এর আগেও গাভিটি তিনটি স্বাভাবিক বাছুর জন্ম দিয়েছে। তবে শনিবার বিকেল যে বাছুরটির জন্ম দিয়েছে, সেটির পা সাতটি। চারটি স্বাভাবিক পা থাকা সত্ত্বেও বাছুরের পিঠের ওপরের অংশে ছোট ছোট তিনটি পা আছে। সাত পা নিয়ে গরুর বাছুর জন্মের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। এরপর বাছুরটিকে দেখতে শিশু-কিশোরসহ সব শ্রেণির মানুষ ভিড় করছে।

বিজ্ঞাপন

গাভির মালিক রূপধন মিয়া বলেন, বাছুরটি জন্মের পর মায়ের দুধ পান করছে না। তবে ফিডারের মাধ্যমে দুধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে।

উপজেলা ভেটেরিনারি সার্জন মো. তারেক মাহমুদ বলেন, এটি বিরল আকৃতির বাছুর। প্রাণিসম্পদ বিভাগের একজন মাঠকর্মী সরেজমিন বাছুরটি দেখেন ও খোঁজখবর নেন। এটি একটি জন্মগত ত্রুটি। অপারেশন না করা হলেও বাছুরের চার পায়ের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ছোট পা তিনটি ধীরে ধীরে শুকিয়ে অকেজো হয়ে যেতে পারে।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিছুর রহমান বলেন, প্রাণিসম্পদ বিভাগের উপজেলা ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। যেহেতু বাছুরটির জন্মগত ত্রুটি আছে, সে কারণে এটিকে পর্যবেক্ষণে রাখা হবে। বাছুরটি কিছুটা সবল হয়ে উঠলে চিকিৎসার কথা ভাবা যাবে।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব