
কচুয়ায় আরো ৫টি দুর্গা প্রতিমা পরিদর্শন


আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষ্যে, কচুয়া উপজেলার ৫টি দুর্গা মন্দির পরিদর্শন করেন কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ফনিভূষন মজুমদার, সাধারণ সম্পাদক বাবু বিকাশ সাহা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মানিক ভৌমিক, পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি অজিত কুমার কর, শিবুলাল সাহা, পুজা উদযাপন পরিষদের পৌরসভা সাধারণ সম্পাদক বাবু উজ্জল মজুমদার।
পরিদর্শন কালে মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক টিমের সাথে মন্দিরের নিরাপত্তা ও সরকারি নির্দেশনা বিষয়ে আলোচনা করা হয়।
চাঁদপুর জেলার ২শ ১১টি পুজার মধ্যে কচুয়ায় সর্বাধিক ৪১টি মন্দিরে পুজা হচ্ছে।


পরিদর্শনকৃত মন্দিরগুলো হলো পিপলকরা গ্রামের বেনু মজুমদার বাড়ি পুজা মন্দির, বিমল মজুমদার বাড়ি পুজা মন্দির, চাঙ্গিনী মজুমদার বাড়ি পুজা মন্দির, চাঙ্গিনী দুর্গা বাড়ি পুজা মন্দির ও গোবিন্দপুর দাস বাড়ি পুজা মন্দির।
৪১টি মন্দিরের মধ্যে ধারাবাহিকভাবে ২৭টি মন্দির হিন্দু নেতৃবৃন্দরা পরিদর্শন করেন।
E/N




























