পদ্ম ফুলেই জীবিকা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৫, ২০২১ | ৬:৩০
Link Copied Successfully!

ভোরে সাত বছরের সন্তান আশিককে নিয়ে বিলে পদ্ম ফুল তুলতে বের হন ষাটোর্ধ আমজাদ হোসেন। সকাল পর্যন্ত ফুল সংগ্রহ করেন তিনি। ছোট্ট শিশুটিকে নিয়ে ক্র্যাচে ভর করে স্কুল-কলেজ আর রাস্তায় ঘুরে ফেরি করে সেই ফুল বিক্রি করেন। তাতে আয় হয় ২৫০ থেকে ৩০০ টাকা।

এক পা হারানো আমজাদের বেঁচে থাকা সংগ্রামের এ চিত্র প্রতিদিনের। খোঁজ নিয়ে জানা গেছে, আমজাদের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া গ্রামে। সেখানে আব্দুল মান্নান নামের এক ব্যক্তির দুই শতাংশ জায়গায় একটা ছাপড়া তুলে বসবাস করছেন। পরিবারে স্ত্রী রাশিদা (৫৫) ও শিশু সন্তান আশিক রয়েছেন। ফুল বিক্রি করে যে আয় হয় তা দিয়েই কোনো রকমে দিনাতিপাত করছেন। টাকার অভাবে ছোট্ট শিশুকে লেখা পড়া করাতে পরছেন না। বড় তিন ছেলে বিয়ে করে অনেক আগেই পৃথক সংসার করছেন।

বিজ্ঞাপন

পঙ্গু আমজাদ জানান, আশির দশকে বাম পায়ে ঘা হওয়ায় তা কেটে ফেলতে হয়। তার পর থেকে তিনি কোনো কাজ করতে পারেন না। অন্যের সহযোগিতায় কোন রকমে দিন পার করছেন। গত এক যুগ ধরে সিধুলী বিলের পদ্ম ফুলেই তার জীবিকা অর্জন হয়। বর্ষায় পদ্ম ফুল বিক্রি আর অন্য মৌসুমে মেম্বার-চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় কাটে জীবন।

স্ত্রী রাশিদা বেগম জানালেন, তাদের নিজস্ব কোনো জমি নেই। অন্যের জমিতে ছাপড়া পেতে বসবাস করছেন। পা হারানোর পর থেকে তার স্বামী কোনো কাজ করতে পারেন না।

ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, আমজাদ দীর্ঘদিন ধরেই পদ্ম ফুল বিক্রি করছেন। তার অসহায়ত্ব দেখে পরিষদ থেকে বিভিন্নভাবে সহযোগিতাও করা হয়েছে। নতুন বরাদ্দ এলে তাকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

সূত্র: দৈনিক ইত্তেফাক
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা